বিএনপি ক্ষমতায় আসলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে: হাফিজ ইব্রাহিম

প্রচ্ছদ » জেলা » বিএনপি ক্ষমতায় আসলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে: হাফিজ ইব্রাহিম
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

মোঃ বেল্লাল নাফিজ ॥

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে ততবার এ দেশে ইসলামের বিজয় হয়েছে। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার আলেম সমাজ নিরাপদে ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় যতবার এসেছে আলেম সমাজের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এর মধ্য দিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

এসময় উপস্থিত ছিলেন, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম জহির সহ বিএনপির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২:২৭:২১   ৭০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার উদ্বোধন, প্রথমদিনেই ক্রেতা-দর্শানার্থীদের ঢল
নির্বাচিত হয়ে পার্থের প্রতিশ্রুতি: ভোলার মানুষের আমানতের যেন পূর্ণ মর্যাদা দিতে পারি
ভোলার ৪টি আসনে জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী নজরুল ইসলাম
ভোলার চার আসনে ধানের শীষের বিজয়
ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম



আর্কাইভ