লালমোহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় আকিমজান নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. শরীফ উপজেলার চরভূতা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের লেঙ্গুটিয়া এলাকার মো. মিন্টুর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ঘটনার পর থেকে মো. শরীফসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর র‌্যাব-৮ এবং র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি শরীফের অবস্থান শনাক্ত করা হয়। অবস্থান অনুযায়ী মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলার সদর থানার ভাদড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের টিম।

র‌্যাব আরো জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মতো নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত আসামিদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র‌্যাব। দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙ্গুটিয়া এলাকার তোফাজ্জল ইসলামের বাড়িতে বসতঘরের দরজা ভেঙে বৃদ্ধা আকিমজানকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তোফাজ্জল ইসলাম এবং তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করে নগদ ৮০ হাজার টাকা ও ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়।

বাংলাদেশ সময়: ২:২৬:৪১   ৭৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ