ছেলেকে বাঁচাতে নদীতে মায়ের ঝাপ, ৩ দিন পর মিললো নিথর দেহ

প্রচ্ছদ » অপরাধ » ছেলেকে বাঁচাতে নদীতে মায়ের ঝাপ, ৩ দিন পর মিললো নিথর দেহ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাপ দেয়া মা জেসমিন আক্তারের (৩৮) লাশ ঘটনার ৩ দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইর্কোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন জেসমিন বেগম গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, গেল ২০ সেপ্টেম্বর সকালে জেসমিন আক্তারের বাক-প্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিল তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায়। এসময় তিনি ছেলেকে রাগারাগি করলে তানজিল নদীতে লাফিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জেসমিন আক্তার ছেলেকে বাঁচাতে নদীতে ঝাপ দিলে গভীর স্রোতে তিনি তলিয়ে যান। স্থানীয়রা তানজিলকে জীবিত উদ্ধার করতে পারলেও গত তিন দিন ধরে জেসমিনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ইকোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ২:২৫:২৫   ৫১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ