ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা পেলেন ৪৭ জন রোগী

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প: চিকিৎসা পেলেন ৪৭ জন রোগী
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এই ক্যাম্পের আয়োজন করে।

মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বক্কর, এরিয়া ইনচার্জ শিল্পী পাল, টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, টেকনিক্যাল অফিসার মো. মিঠুন ম-ল, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এমএসআই জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্যাম্পে ৪৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ১০ জনকে ওষুধ সহায়তা প্রদান করা হয়। মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এ উদ্যোগ মানসিক রোগ সম্পর্কিত কুসংস্কার দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২:২৪:২১   ৬৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫
ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ নিরাপত্তা বৈঠক
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
রাজাপুরে মানববন্ধন: ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি মারে’
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির ও সমাবেশ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থার ওপর গুরুত্ব
ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত



আর্কাইভ