লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু

প্রচ্ছদ » ইসলাম » লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় মো. জহিরুল হক নামে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।

তাবলীগ জামায়াতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, আমরা রংপুর থেকে ১২জন সাথী নিয়ে গত ২৯ আগস্ট লালমোহনে তাবলীগ জামাতে এসেছি। বর্তমানে সবাই মিলে দালালবাজার মসজিদে অবস্থান করছিলাম। তবে মঙ্গলবার আসরের নামাজের পর থেকে আমার চাচাতো ভাই জহিরুলের শরীর খারাপ লাগছিল। যার জন্য আরেকজন সাথীসহ তাকে স্থানীয় ফার্মেসিতে পাঠাই।

তিনি আরো জানান, এরপর তারা সেখান থেকে এসে মাগরিবের নামাজে অংশনেন। নামাজের রুকুতে গেলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল হক। এরপর মুসল্লিরা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুলকে মৃত ঘোষণা করেন। এখানে তার প্রথম জানাযা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২:২০:১৪   ৮২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ