বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রচ্ছদ » চরফ্যাশন » বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মাহবুব আলমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যোহর নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় জনতা রোডে অবস্থিত আলহাজ্জ্ব আলাউদ্দিন হাজির আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও চরফ্যাশন থানা জামে মসজিদ, কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদে নামাজ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ মিলাদ মাহফিলে বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ব্যবসায়ী মাহবুব আলম তাঁর কর্মময় জীবনে একাধিক সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকেও দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মিয় স্বজন রেখে গেছেন।

২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২:১৮:৩৮   ৭২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একটি স্বঘোষিত জান্নাতি দল নির্বাচনে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে: নয়ন
যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন



আর্কাইভ