তজুমদ্দিনে বজ্রপাত ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে বজ্রপাত ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিনে বজ্রপাত এবং সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের নাম আবু তাহের মাঝি (৪১) অপরজন অলিউল্লাহ পাটোয়ারী (৬০)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মারা যাওয়া আবু তাহের উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে এবং সাপের কামড়ে মারা যাওয়া অলিউল্লাহ একই গ্রামের মৃত আব্দুল আলী গনি মিয়ার ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আবু তাহের তিনজন মাঝিমাল্লা নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। ভোররাতে ট্রলারে বজ্রপাত হয়। এসময় তিনি মারা যান এবং অপর দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তাঁরা বর্তমানে সুস্থ আছে। এছাড়াও গেল রোববার সন্ধ্যায় নিজের কলা বাগানে গিয়ে বিষধর সাপের ছোবলে আহত হন ষাটোর্ধ অলিউল্লাহ মিয়া। পরে রাতে বাড়ি ফিরে তিনি বিষয়টি স্বজনদের জানান। ভোররাতে তিনি কয়েকবার বমি করলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:১৯:৫৯   ৩৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তন দেখে বাড়ি ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ, আটক ১
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার
তজুমদ্দিনে রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, প্রশাসনের নেই মনিটরিং
তজুমদ্দিনে ৫দিন ব্যাপী অচ্যুতানন্দ ব্রক্ষচারীর তিরোধান উৎসবে পুন্যার্থীদের ঢল



আর্কাইভ