
আজকের ভোলা রিপোর্ট ॥
নানান জটিল রোগে আক্রান্ত আজিজুর রহমান (৬০)। মেরুদন্ড, হাটু, ঘাড়, মাঝা ব্যাথা ও পা অফস হওয়ার মতো জটিল রোগে ভুগছেন তিনি। এসব রোগের চিকিৎসা করাতে গিয়ে জীবনের সব উপার্জন ব্যয় করেছেন এবং নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিয়েছেন। মানুষের কাছ থেকে ধারদেনা নিয়ে চিকিৎসা চালিয়েছেন। ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমানের রোগ আগের থেকে আরও জটিল হওয়ায় দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তার এসব রোগের উন্নত চিকিৎসা করাতে হলে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মতো প্রয়োজন। এতো টাকা ম্যানেজ করার মতো সাধ্য নেই আজিজুর রহমানের। তার একমাত্র ছেলে ঢাকায় একটি কোম্পানীতে সামান্য বেতনে চাকরি করেন। সেই চাকরির টাকা দিয়ে কোন রকম সংসার চালান। কিন্তু পিতার চিকিৎসার করানোর মতো টাকা না থাকায় পিতাকে নিয়ে দুশ্চিতায় পড়ে গেছেন। আজিজুর রহমান বর্তমানে ইবনে সিনা হাসপাতাল, ঢাকার ধানমন্ডি শাখায় ভর্তি অবস্থায় রয়েছেন। তিনি যাতে উন্নত চিকিৎসা নিয়ে দ্রুত আরোগ্য লাভ করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া ও সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন। আজিজুর রহমানকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: ০১৭১২৮১২৬১১ বিকাশ, ০১৮০৬৫৪৬৯২০ নগদ।
বাংলাদেশ সময়: ২১:৪১:১৩ ১২১৩ বার পঠিত