বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা, ১২ ঘন্টায়ও মেলেনি খোঁজ

প্রচ্ছদ » নারী ও শিশু » বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা, ১২ ঘন্টায়ও মেলেনি খোঁজ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন মা জেসমিন আক্তার (৩৮)। ঘটনার ১২ঘন্টা পেরিয়ে গেলে এখনো ওই মায়ের সন্ধান মেলেনি। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ওই মাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।

নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী। তাঁর ছেলের নাম জিসান আহমেদ তানজিল। সে বাকপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায় জিসান। এসময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। নদীর তীর থেকে তাঁর পড়ে যাওয়া দৃশ্য দেখেছেন মা জেসমিন আক্তার। এরপর তিনি নদীতে ঝাপ দিলে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করতে পারলেও মা জেসমিন আক্তারকে খুঁজে পায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিখোঁজ জেসমিন আক্তারের সন্ধান মেলেনি।

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম জেসমিনকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:২৮   ১১০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
চরফ্যাশনে ধর্ষণচেষ্টা, যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
ভোলায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে ভাঙচুর
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!



আর্কাইভ