গরীব কৃষককে চরের জমি থেকে উচ্ছেদ করবেন না: মেজর হাফিজ

প্রচ্ছদ » জেলা » গরীব কৃষককে চরের জমি থেকে উচ্ছেদ করবেন না: মেজর হাফিজ
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

আগামী ফেব্রুয়ারীতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি পক্ষ পি.আর কথায় সংখ্যাণুপাতিক নির্বাচনের নামে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরীর চেষ্টা চালাচ্ছে। যতই বিশৃঙ্খলার চেষ্টা করা হবে তাতে কোন লাভ হবে না। এদেশের জনগণই তাদের সেই বিশৃঙ্খলা তৈরীর ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং যথা সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবেনা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মেজর হাফিজ দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে আরো বলেন, কোন নেতা কর্মি দলের আদর্শ ছেড়ে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন না করে তাদের সাথে ভালো আচরণ করেন। বিভিন্ন চরাঞ্চলে জমি বিক্রির অভিযোগ রয়েছে অনেক নেতাকর্মির বিরুদ্ধে আপনারা এসব কাজগুলি করবেন না। কোন নেতাকর্মি যদি কোন গরীব কৃষককে চরের জমি থেকে উচ্ছেদ করে তাহলে আপনারা ঢাকায় আমার বাসায় এসে অভিযোগ দিবেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে আমরা দল থেকে বহিস্কার করবো সে যত বড় নেতাই হোক। তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সভাপতিত্বে কর্মিসভায় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, বিএনপি তো মাকসুদুর রহমান হাওলাদার, গোলাম ছরোয়ারে আলম, শাহাদাৎ হোসেন পাটওয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন হওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন, সদস্য সচিব শরীফ হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা অনুষ্ঠানে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২:২৪:৪১   ৫৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ