গণসংযোগ পক্ষ উপলক্ষে দৌলতখানে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

প্রচ্ছদ » দৌলতখান » গণসংযোগ পক্ষ উপলক্ষে দৌলতখানে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



---

মো. আওলাদ হোসেন, দৌলতখান ॥

দেশব্যাপী ঘোষিত সাংগঠনিক গণসংযোগ পক্ষের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলায় জামায়াতে ইসলামী মাঠপর্যায়ের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগ ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নিয়েছেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং চলমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, গণসংযোগ পক্ষের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরা এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার লক্ষে সকল জনশক্তি মাঠ পর্যায়ে গণসংযোগ পক্ষের কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়েত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির গোলাম মাওলাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০০:২৬   ৯০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতখানে সাংবাদিকদের সাথে সাজেদা ফাউন্ডেশনের অ্যাডভোকেসি কর্মশালা
দৌলতখানে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল
অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
দৌলতখানে কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল
দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভা
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
দৌলতখানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত



আর্কাইভ