সাতক্ষীরায় যৌথ বাহিনির অভিযানে দুই সহযোগিসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » সাতক্ষীরায় যৌথ বাহিনির অভিযানে দুই সহযোগিসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

সাতক্ষীরা প্রতিনিধি ॥

সাতক্ষীরার মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাকে দুই সহযোগি মাদক ব্যবসায়িসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১৪সেপ্টেম্বর) রাতে শহরের গড়েরকান্দা এলাকায় আনজুয়ারার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার টাকা, পাঁচটি ফোন, চাপাতি, কুড়াল, ছুরি, চাকু ও লাঠি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী জেলার শীর্ষ মাদক স¤্রাজ্ঞী আনজুয়ারা বেগম (৪৬), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. অসিফ (১৪) ও বাটকেখালী এরাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রাতে শহরের গড়েরকান্দা এলাকায় জেলার শীর্ষ মাদক স¤্রাজ্ঞী আনজুয়ারার বাড়িতে অভিযান চালায়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দ্ইু ঘন্টা অভিযান চালিয়ে আনজুয়ারা, আসিফ ও আব্দুর রহিমকে আটক কর্ াহয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাটকেখালী এলাকার এক ব্যক্তি জানান, আনজুয়ারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। সে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিকিকিনি করলেও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। তার কারণে এই এলাকায় মদ, গাজা, ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে। ফলে এলাকার যুবসমাজ ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে। যে কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলেছে।

তিনি অভিযোগ করে বলেন, রোববার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৗথবাহিনী অভিযান চালিয়ে আনজুয়ারাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করলেও পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় প্রচার আছে যে, আনজুয়ারা সংশ্লিষ্টদেরকে ম্যানেজ করে মাদকের ব্যবসা পরিচালনা করে। যে কারণে তার বিরুদ্ধে কেউ কিছু বললে থানায় মিথ্যে মামলা দিয়ে উল্টো তাকে গ্রেপ্তার করানো হয়। একারণে ভয়ে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।

এদিকে আনুজয়ারার আটকের পর স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা। মাদক স¤্রাজ্ঞী আনজুয়ারা নিজের বাড়ীকে মাদকের ডেরা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের প্রতিটি সদস্য মাদকের সাথে সরাসরি জড়িত। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ মারপিট করে হয়রানি করে আনজুয়ারার লোকজন। যে কারনে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এছাড়া পালিয়ে থাকা তার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামছুল আলমের গ্রেপ্তারের দাবি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযানে নেতৃত্বদানকারি সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক স¤্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে রাতেই আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের পর আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫২   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ