সাতক্ষীরায় বিজিবির অভিযানে তিনমাসে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড গোলাবারুদ জব্দ

প্রচ্ছদ » অপরাধ » সাতক্ষীরায় বিজিবির অভিযানে তিনমাসে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড গোলাবারুদ জব্দ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

সাতক্ষীরা প্রতিনিধি॥

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে। এসময় মর্টার শেল, হ্যান্ড গ্রেনেড, ম্যাগজিন সহ অন্যান্য আরো ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সব সময় তৎপর রয়েছে। একই সাথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার আহবান জানানো হয়েছে। এসময় কয়েকজন অস্ত্র চোরাচালানীকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ও আগ্নেয়াস্ত্র চোরাচালান বন্ধে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় তৎপর রয়েছে সংশ্লিষ্ট বিওপির বিজিবি সদস্যরা। বিশেষ করে গত ৫ আগষ্টের পর থেকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধির পাশপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা গত তিনমাসে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়। আটক করা হয় কয়েকজন অস্ত্র চোরাচালনাীকে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশে থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। ফলে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ, মর্টার শেলও হ্যান্ড গ্রেনেড জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:০২:৫৯   ৪১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার, ভিকটিমকে দেখতে হাসপাতালে পুলিশ সুপার
ভোলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
চরফ্যাশনে ৫৫ বছরের দোকানভিটা দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ভোলায় ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লালমোহনে গাঁজাসহ মা-ছেলে ও গাছসহ গ্রেপ্তার ৩



আর্কাইভ