হারুন অর রশীদের সৃষ্টি ‘আমরা ভোলা জেলার মানুষ’, আমরা মেঘনা পাড়ের মানুষ, আবেগে ভাসছে শ্রোতারা

প্রচ্ছদ » বিনোদন » হারুন অর রশীদের সৃষ্টি ‘আমরা ভোলা জেলার মানুষ’, আমরা মেঘনা পাড়ের মানুষ, আবেগে ভাসছে শ্রোতারা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগকে কেন্দ্র করে নির্মিত গান “আমরা ভোলা জেলার মানুষ” প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিক ও গীতিকবি হারুন অর রশীদের কথা, সুর ও নির্দেশনায় তৈরি এ গানটি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চার লাখের বেশি দর্শক উপভোগ করেছেন।

গানটি ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি মাত্র একদিনেই দুই হাজারেরও বেশি ফেসবুক ওয়ালে শেয়ার হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে গানটির প্রমো বা প্রথম ২৭ সেকেন্ডের ক্লিপ, যা প্রকাশের পরপরই নয় লাখেরও বেশি মানুষ দেখেছেন।

সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী, ক্যামেরা ও এডিটিং টিম এ অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, ভোলার প্রতি মানুষের ভালোবাসা এবং স্থানীয় ঐতিহ্যের টানই গানটিকে এত দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন, হারুন অর রশীদ, প্রীতি দে, মেধা দত্ত ও সৃষ্টি। নৃত্যে অংশ নিয়েছেন প্রীয়াঙ্কা গুহ। এছাড়া এতে অভিনয় করেছেন ভোলার বেশ কিছু পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

গানটিতে কন্ঠ দেয়া শিল্পীরা বলেন, “ভোলাকে কাছ থেকে কিংবা দূর থেকে জানতে আগ্রহীদের জন্য গানটি হয়ে উঠছে এক বিশেষ

মাধ্যম।”

---

গানের রচয়িতা ও সুরকার, চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আধুনিক গানের গীতিকার হারুন অর রশীদ বলেন, “আমি চেয়েছি ভোলার মানুষ, প্রকৃতি আর ঐতিহ্যকে একটি গানের মধ্যে ধারণ করতে। ভোলাকে যারা জানেন না, তারাও যেন এই গান শুনে ভোলাকে অনুভব করতে পারেন। ভোলার মানুষের

ভালোবাসাই এ গানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সাফল্য ভোলার সকল মানুষের।”

ভোলা জেলা কালচারাল অফিসার তানভীর রহমান বলেন, “গানটিতে ভোলাকে অনন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি শুধু একটি গান নয়, বরং ভোলার সংস্কৃতির জীবন্ত পরিচয় বহন করছে। ইতোমধ্যে আমরা গানটি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িতরা আশা প্রকাশ করেছেন, “আমরা ভোলা জেলার মানুষ” গানটি শুধু ভোলার সীমারেখায় সীমাবদ্ধ থাকবে না; বরং সারা দেশের মানুষের কাছে ভোলার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৫১   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
দ্বীপজেলা ভোলা: প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনার জনপদ
আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ভোলার মেয়ে স্বস্তিকা গুহ’র স্বর্ণ জয়
সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী
হারুন অর রশীদের সৃষ্টি ‘আমরা ভোলা জেলার মানুষ’, আমরা মেঘনা পাড়ের মানুষ, আবেগে ভাসছে শ্রোতারা
বিলুপ্তির পথে ভোলার সিনেমা হল, চালু আছে একটি
‘দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস’ ভোলার মানুষের মুখে মুখে নতুন গান
সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ
ভোলা খালের সৌন্দর্য বাড়িয়েছে দৃষ্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং



আর্কাইভ