বোরহানউদ্দিনে ড্রেজার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা, ড্রেজার ও বলগেট জব্দ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ড্রেজার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা, ড্রেজার ও বলগেট জব্দ
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে।এ সময় দুটি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্দ করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করে আসছিল বিষয়টি নজরে আসলে ১৪ই সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্ধ করেন।

এ সময়ে ড্রেজার ও বলগেটের সাথে থাকা মো: টিপু (৪০), মো: মনির (২৫), মো: ফয়সাল (২৮) আটক করা হয়।

 আটকৃত টিপু ও মনিরকে ২০০০০০ (দুই লাখ) টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদ- ও ফয়সালকে ১০০০০০ (এক লাখ) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদ-ে দন্ডিত করা হয়েছে।

এছাড়াও তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা দিয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও তার টীম এবং নৌপুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান-উজ্জামান ১৪ সেপ্টেম্বর রাতে সাংবাদিকদের বলেন, তেঁতুলিয়া নদী ভাঙ্গনরোধে আমরা চেষ্টা করে যাচ্ছি,কিন্তু একটি চক্র বালি উত্তোলন করে চেষ্টা ব্যাহত করছে, আজকে একটি চক্রকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং মোবাইল কোটের মাধ্যমে মাধ্যমে তিনজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ০:৫২:৩৯   ৫০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ