
স্টাফ রিপোর্টার ॥
বর্তমান অন্তবর্তীকলীন সরকার প্রাইমারি স্কুলে নতুনভাবে শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে জনগণের প্রত্যাশার সাথে প্রতারণা করেছেন। কারণ শারীরিক শিক্ষা বলতে শরীরচর্চা বুঝানো হয়নি বরং নাচ শেখানোর কথা বলা হয়েছে। অথচ আমাদের দেশের অভিভাবকরা কোমলমতি শিশু কিশোরদের নাচ-গান শেখানোর জন্য প্রাইমারি স্কুলে পাঠায় না। পক্ষান্তরে দেশের মানুষ বছরের পর বছর ধরে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা দানের জন্য আলেম বা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে, অথচ অন্তবর্তীকলীন সরকার একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবির প্রতি সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করেছেন।
সরকারের এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের দেশ, সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ, জাতীয়তা ও ধর্মীয় চেতনার বিরুদ্ধে গড়ে তোলার এক সুগভীর চক্রান্ত। এক বছর আগের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে কোটা ব্যবস্থা প্রতিবাদে । অথচ নতুন গৃহীত সিদ্ধান্তে তৃতীয় লিঙ্গ বা ট্রান্স জেন্ডারের জন্য একটি কোটা নির্ধারণ করা হয়েছে। একজন তৃতীয় লিঙ্গ বা সমকামী কিংবা হিজড়াকে যদি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের সামনে শিক্ষক হিসেবে দাঁড় করানো হয় তার প্রতিক্রিয়া বা প্রভাব শিশু মনের উপর কত ভয়াবহ হতে পারে তা যে কেউ অনুমান করতে পারে।

আমরা অবিলম্বে নাচ গানের ও ট্রাস্ট জেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের ঘোষণা দানের দাবি জানাচ্ছি। আমরা মনে করি অন্তবর্তীকলীন সরকারের এই সিদ্ধান্ত বিগত ফ্যাসিবাদী সরকারের ইসলামী শিক্ষা বিরোধী নীতিমালার ধারাবাহিকতা। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি শহীদ মাওলানা আমীনুল হক নোমানী স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় আমীর ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ভোলা জেলা ইসলামী ঐক্য আন্দোলনের আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর ও দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মুহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

কেন্দ্রীয় নেতা মাওলানা ইসমাইল ফারুক, অধ্যক্ষ মাওঃ আহমদ উল্লাহ আনসারী, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাকসুদুর রহমান, অধ্যক্ষ মাওঃ আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী সদর উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিন, ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়ত হোসেন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি মোঃ তাছদিক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক নেতা ও সাবেক চেয়ারম্যান আবু নোমান মোঃ ছফিউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার প্রচার সম্পাদক মোঃ তানজিল, ঈমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিন ডাঃ মাওঃ সাইফুল্লাহ খান, মাওঃ মনির আহমদ খান, ক্বারী মাহেদুল ইসলাম তালুকদার। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাকসুদ উল্লাহ আমিনী। দোয়া মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ।
ওইদিন সকালে কেন্দ্রীয় আমীর এবং তার সফরসঙ্গী, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা নেতৃবৃন্দসহ শহীদ মওলানা নোমানী প্রতিষ্ঠিত মসজিদ, ইবতেদায়ী মাদরাসা ও নূরানী মাদরসা পরিদর্শন এবং শহীদের শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।
বাংলাদেশ সময়: ২০:২৭:০২ ৫৬৮ বার পঠিত