বোরহানউদ্দিনে জমি ও দোকানপাট দখলের অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে জমি ও দোকানপাট দখলের অভিযোগ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নের মজম বাজারের নির্মানাধীন দোকান ঘর দখলের পায়তারা করছে স্থানীয় ইসমাইল গংরা। এমনটাই অভিযোগ দেউলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোস্তফা মৌলভীর।

তিনি অভিযোগ করে বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ ওই জমি ক্রয় সূত্রে ভোগদখল করে আসছি। যাহার এস এ দাগ নং-২৫১, বিএস দাগ ২৮৯ এর ৮ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ জমি আমার ভোগ দখলে আছে। আমি উক্ত ভোগদখলীয় জমিতে দোকানপাট নির্মান করি।

২০১৭ সালের শালীশনামা সূত্রে জানা গেছে, খবির উদ্দিন ৩৯নং খতিয়ানের ৫০.৪৬ শতাংশ জমির মালিক থাকিয়া মৃত্যুর পরে তাহার পুত্র সন্তান ওয়ারিশ সূত্রে মালিক হন। ওই স¤পত্তি থেকে সিডু মিয়ার কাছে বিক্রি করেন ২০ শতাংশ। ইয়াকুব আলী মাল গং এর কাছে বিক্রি করেন ৩২ শতাংশ। ৫২ শতাংশ জমি বিক্রি করে এতে ১.৫৪শতাংশ জমি বেশি বিক্রি করেন।

এছাড়াও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গ্রহীতাগণ ক্রয়কৃত জমি তাদের নামে রেকর্ড না হওয়ায়, মূলদাতা তার নামে জমি রেকর্ড থাকায় তিনি পুনরায় জমি বিক্রি করেন। যার ফলে দ্বিতীয় ক্রেতা ইসমাইল গংরা উক্ত জমি দাবি করে, মোস্তফা মিয়া নির্মানাধীন দোকানপাট দখল করার পায়তারা করছেন।

সাজী বাড়ির হোসেন সাজী বলেন, মোস্তফা মিয়া ওই জমিতে দোকানপাট নির্মাণের কন্টেকদারীর কাজ আমাকে দেন। ওই দোকানঘর নির্মাণের কাজ আমি করছি।

দেউলা ৩নং ওয়ার্ডের মনির চৌকিদার বলেন, আমি মিলন চেয়ারম্যান এর ব্রিকফিল্ড থেকে ইট বাকী এনে দিয়ে মোস্তফা মিয়ার ওই জমিতে দোকান ঘর নির্মাণের কাজ করতে।

উপজেলা সেটেল্টমেন্ট অফিসার অহিদু উজ্জামান রতন বলেন, ওই জমিতে দোকানপাট নির্মাণের কাজ মোস্তফা মিয়া করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৪১:১৪   ৯৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ