তজুমদ্দিনে পারিবারিক কলহের জেরে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে পারিবারিক কলহের জেরে বিষপানে বৃদ্ধার আত্মহত্যা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫



---

মোঃ ফারুক, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে পারিবারিক কলহের জেরে মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের বলাইয়ের স্ত্রী মমতাজ বেগম পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ ভোলা সদর হাসপাতালেই রয়েছে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান জানান, “শম্ভুপুর ইউনিয়নে এক বৃদ্ধার বিষপানের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে একজন এসআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি।”

বাংলাদেশ সময়: ২১:৪৫:৫১   ৪৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠছে নবীন প্রবীণের লড়াই
তজুমদ্দিনে নবম পে-স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মীদের অবস্থান
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
ড. ইউনুসের গঠন করা এনসিপি একটি আসনও পাবে না: মেজর অব: হাফিজ
শেখ হাসিনার দুঃশাসনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন: মেজর অব: হাফিজ
ভাতিজির জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো চাচার
তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ নিহত-১
তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪
তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত-১০
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫



আর্কাইভ