মুফতি নোমানী হত্যার বিচার দাবীতে মনপুরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রচ্ছদ » মনপুরা » মুফতি নোমানী হত্যার বিচার দাবীতে মনপুরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা আমিনুল হক নোমানীর নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও খতীব, বক্তা ছিলেন। আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১:০৭:০৮   ১১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন নৌপরিবহন উপদেষ্টার
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ



আর্কাইভ