ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)। সভায় সভাপতিত্ব করেন ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক আজকের ভোলার সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, দৈনিক ভোলার বানীর রিপোর্টার মাহে আলম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। সভাটি সঞ্চালনা করেন ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন।

বক্তারা তাদের আলোচনায় মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:২৪   ৫৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ