বোরহানউদ্দিনে নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে নারীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতাসহ আটক ৪
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক নারীকে একটি গাছে বেঁধে রাখা হয়েছে। নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হচ্ছে। আর সেখানে ছোট-বড় বিভিন্ন বয়সী উৎসুক বেশ কয়েকজন দাঁড়িয়ে তা দেখছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়মানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে হেনস্তা করেন। ভিডিওতে আরও দেখা যায়, ‘জনতার তথ্য’ নামে একটি গণমাধ্যমের একজন কর্মী বিএনপি নেতা মো. হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে মো. হুমায়ুন কবির বলেন, ‘এই নারী অপকর্ম করেছে। সেই অপকর্মের সাজা আমরা আজ তাকে দিয়েছি।’

জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সাপোর্ট করে না।’

এ ঘটনায় জড়িত চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের দ্রুত আটক করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪৭   ১৬৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ