ভোলায় শহীদ মুফতি নোমানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় শহীদ মুফতি নোমানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

শহীদ আমিনুল ইসলাম নোমানী রহ: এর রুহের মাগফেরাত কামনা দোয়া ও সোমবার (আজ) ভোলায় ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর। রবিবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত এক দোয়া অনুষ্ঠান ও জরুরী পরামর্শ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে শহীদ আমিনুল ইসলাম নোমানী রহ: এর রুহের মাগফেরাতের জন্য দোয়া ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রশাসনের নীরবতার প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এই নৃশংস হত্যাকা-ের মূল হোতাদের তদন্ত সাপেক্ষ দ্রুততম সময়ে গ্রেফতারের দাবী জানান। সভায় পরামর্শ সাপেক্ষ সোমবার ভোলা হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি ও ভোলা ১-আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, সেক্রেটারি শরিফুল ইসলাম সাইফি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের যুগ্ম স¤পাদক এইচ এম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাহমুদুল হাসান সহ-সভাপতি হাবিবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:১৩:১০   ১২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ