ভোলার মেঘনায় ধরা পড়লো ১৪ কেজির বিরল কাতলা, বিক্রি ১৬ হাজার ৭৫০ টাকায়

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলার মেঘনায় ধরা পড়লো ১৪ কেজির বিরল কাতলা, বিক্রি ১৬ হাজার ৭৫০ টাকায়
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

মো. বেল্লাল নাফিজ ॥

মেঘনার বুকে ইলিশের মৌসুম চললেও হঠাৎ এক জেলের জালে উঠে এলো এক বিরল অতিথি ১৪ কেজি ওজনের বিশাল কাতলা। রবিবার সকালে ভোলার খালসংলগ্ন মাছঘাটে যখন মাছটি নিয়ে আসা হয়, তখন থেকেই শুরু হয় উৎসুক জনতার ভিড়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘ভোলার খাল’ নামক মাছ ঘাটে মাইনুদ্দিন মেম্বারের আড়ৎয়ে মাছটি নিলামে তোলা হয়। মাছটি নিলামে বিক্রি হয় ১৬ হাজার ৭৫০ টাকায়।

স্থানীয় এক মাঝি ৬জন জেলে নিয়ে ভোলার মেঘনা নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর ভারী টান অনুভব করেন। অনেক কষ্টে জাল টেনে তুলতেই চোখে পড়ে রূপালী আভায় ঝলমল করছে বিশাল দেহী কাতাল। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে ঘাটে।

মাছ ব্যবসায়ী মাইনউদ্দিন মেম্বার বলেন, “এমন বড় কাতাল বহুদিন পর বাজারে এসেছে। ইলিশ ছাড়া অন্য বড় নদীর মাছের কদর এখন অনেক বেশি। তাই দামে উঠানামা হলেও ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।”

মাছটি দেখতে ভিড় করেন বাজারের ক্রেতা, পথচারী ও স্থানীয় মানুষ। অনেকে মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। স্থানীয়রা জানান, একসময় মেঘনায় প্রায়ই বড় আকারের কাতাল, বাগার, বাওয়া, আইড়ের মতো মাছ ধরা পড়ত। তবে নদীর পরিবেশ পরিবর্তন, মাছের প্রজননক্ষেত্র সংকট আর অতিরিক্ত শিকারের কারণে এখন এ ধরনের মাছ ধরা পড়া বিরল ঘটনা।

ভোলার মেঘনায় ধরা পড়া এই বিরল কাতাল মাছ শুধু জেলেদের মুখে হাসিই ফোটায়নি, সাধারণ মানুষের মাঝেও এক ধরনের আনন্দ আর উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, মেঘনা নদীর জীববৈচিত্র্য সমৃদ্ধ। তবে এ ধরনের বড় মাছ সাধারণত বর্ষায় পুকুর বা ঘের ডুবলে তা থেকে বেড়িয়ে নদীতে আসে। নদীর জোয়ার বাটার পানি পেয়ে দ্রুত বড় ও সুস্বাদু হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২২:১২:১৬   ৩৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় ঈদ ঘিরে জমজমাট পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়
চরফ্যাশনে কুরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!
ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার



আর্কাইভ