বোরহানউদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » নারী ও শিশু » বোরহানউদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জেলা তথ্য অফিস ভোলার আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনস¤পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর/২০২৫ খ্রি:) বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩ ওয়ার্ডের মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার, ভোলা মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মরিয়ম বেগম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, গুজব, অপপ্রচার প্রতিরাধ, নারীর অধিকার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, বাল্যবিবাহ, যৌতুকের অভিশাপ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য রাখেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:১০:৫০   ২৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
ভোলায় গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি জিহাদ গ্রেফতার
মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশুসন্তান গুরুতর আহত
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় হাসপাতালে রোগীকে ধর্ষণ, যুবক আটক
শিশুদের হামের প্রকোপ ও প্রতিকার, অভিভাবকদের যা জানা জরুরি



আর্কাইভ