তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি ও সোনাপুর ইউনিয়নের চরলাদেন এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকার ফজলুর রহমানের ৮ বছর বয়সী মেয়ে মনিফা আক্তার এবং সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর লাদেনে আব্দুল মান্নানের ৫ বছর বয়সী মেয়ে মোসা. মুনতাহা।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি এলাকায় নিজ বাড়ির উঠানে খেলার ছলে ঘরের পাশের পুকুরে পড়ে যায় শিশু মনিফা আক্তার। এ সময় শিশুর মা রেহানা ঘরে রান্না করছিলেন। অনেকক্ষণ ধরে ওই শিশুকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু মনিফাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর লাদেনে আব্দুল মান্নানের ৫ বছর বয়সী শিশু মুনতাহা পানিতে ডুবে মারা যায়। মুনতাহ তার বাবার সঙ্গে মাঠে যায়। এরপর বাবাকে না বলে বাড়ি ফেরার সময় পথের পাশের ডোবায় ডুবে যায় মুনতাহা। কিছু সময় পর ওই শিশুর বাবা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে শিশু মুনতাহাকে উদ্ধার করে ট্রলারযোগে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৬   ১০৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন
তজুমদ্দিনে সূর্যমুখীর চাষে সম্ভাবনার হাতছানি
তজুমদ্দিনে বনবিভাগের নার্সারী বাগান সৃজনে ব্যাপক অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, আটক-১
বোর্ড পরীক্ষায় তজুমদ্দিনে ‘দারুল আজহার মডেল মাদ্রাসা’র অভাবনীয় সাফল্য
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩



আর্কাইভ