মনপুরায় শিশুর গলায় ছুরি ধরে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার-৩

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় শিশুর গলায় ছুরি ধরে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার-৩
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে দুই বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মা’কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলায় পুলিশ চার আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের জাহাঙ্গীর খাল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান মনপুরা সদর থানার ওসি আহসান কবির।

ওসি জানান, ঘটনার দুইদিন পর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মনপুরা সদর থানায় উপস্থিত হয়ে ওই ভূতভোগী নারী চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। পরে শুক্রবার বিকেলে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে মনপুরা থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তবে ওই ঘটনায় জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে।

আটককৃত তিন আসামী হলেন, খোরশেদ আলমের ছেলে রুবেল, জাহাঙ্গীর পাটোয়ারীর ছেলে নাহিদ ও সালাউদ্দিন সওদাগারের ছেলে সাব্বির হোসেন ওরফে জিহাদ। তবে মামলায় অপর আসামী সজিব পলাতক রয়েছে। এদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভুক্তভোগী ওই নারী জানান, আমার স্বামী চাকরী করে ঢাকায়। ঘরে আমার একমাত্র সন্তানকে নিয়ে থাকি। সোমবার রাতে আমার মোবাইলফোনে কল দিয়ে বলে আপনার ফোনে ৫০ টাকা লোড গেছে। টাকা ফেরত দেন। কিন্তু আমি ব্যালেন্স চেক করে দেখি টাকা আসে নাই। তারপরও ওরা বারবার কল করে বিরক্ত করে। পরে রাত আনুমানিক ২ টার পর ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে আমার ছেলের গলায় ছুরি ধরে। দুইজন আমার মুখ ও হাত-পা চেপে ধরে। পরে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে স্বজনদের পরামর্শে ঘটনার দুইদিন পর মনপুরা থানায় এসে মামলা করি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ছেলের গলায় ছুরি ধরে চার যুবক এক নারীকে গণধর্ষন করে। পরে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ও মামলার চার আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করে। পলাতক অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৬   ১৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
বোরহানউদ্দিনে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল, চাঁদা দাবি ও ঘর ভাঙচুরের অভিযোগ
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
মনপুরায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা
দক্ষিণ আইচায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দৌলতখানে ‘ডেঞ্জার জোনে’ চলছে রামগতি এক্সপ্রেস



আর্কাইভ