দুর্ঘটনার পর পরিবারও খোঁজ রাখে না, খেলাতেই কষ্ট ভুলে থাকেন আঁখি

প্রচ্ছদ » খেলা » দুর্ঘটনার পর পরিবারও খোঁজ রাখে না, খেলাতেই কষ্ট ভুলে থাকেন আঁখি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বছর তিনেক আগেও একদম সুস্থ স্বাভাবিক একজন ছিলেন আঁখি মনি। একটি দুর্ঘটনা অন্ধকার নামিয়ে এনেছে পোষাক শিল্পে কাজ করা ভোলার চরফ্যাশনের এই তরুণীর জীবনে। সুচিকিৎসার অর্থ নেই, পরিবারে জায়গা নেই; আঁখি মনি কষ্ট ভুলে থাকতে আঁকড়ে ধরেছেন খেলাধুলাকে।

বৃহস্পতিবার পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যা¤িপয়নশিপ। পক্ষাগাতগ্রস্থ আঁখি মনি অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে হুইল চেয়ার থেকে নেমে সাধারণ চেয়ারে বসার পর বোঝার উপায় ছিল না আঁখি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়।

২০২২ সালে বাস দুর্ঘটনায় মেরুদ- ভেঙে যায় আঁখির। এরপর ঢাকার পক্সগু হাসপাতালে চিকিৎসা করিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি। চিকিৎসকেরা বলেছিলেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে। বিদেশ যাওয়া তো দূরের কথা, টাকার অভাবে ঠিকঠাক থেরাপিও নিতে পারেননি তিনি।

অভাব-অনটনে ভোগা আঁখির এক পর্যায়ে স্থায়ী ঠিকানা হয় সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। সেখান থেকেই এবার অংশ নিচ্ছেন জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে।

টেবিল টেনিসেই নয়, নিয়মিত প্যারা আরচারি ও প্যারা বাস্কেটবলে অংশ নেন আঁখি। ইনডোর স্টেডিয়ামে নিজের দুঃখভরা জীবনকাহিনী বলতে গিয়ে বারবার কণ্ঠ ভারি হয়ে উঠছিল তার। প্রথম রাউন্ড জিতেছেন। খেলায় যখন জেতেন, তখন যেন সব কষ্ট ভুলে যান ভোলার চরফ্যাশনের এই তরুণী।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বাবা-মা কেউই তার খোঁজ রাখেন না। ইনডোরের এক পাশে বসে আাঁখি বলছিলেন, ‘দুর্ঘটনার পর থেকে আমার পাশে কেউ নেই। বেঁচে আছি না মরে গেছি, পরিবারের কেউ সেই খোঁজ নেন না। বাবাকে ফোন করলে ধরেন না। মায়ের সঙ্গে কথা হয় মাঝেমধ্যে। দুর্ঘটনার পর বাড়ির সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। আমাকে পরিবার বোঝা মনে করে।’

খেলাধুলার মধ্যেই জীবনের সব আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন আঁখি। এ প্রসঙ্গে বলেন, ‘যখন খুব কষ্ট লাগে। তখন খেলাধুলায় মনোযোগী হই।’

আঁখির স্বপ্ন প্যারা অলি¤িপক গেমসে খেলার। একক, দ্বৈত ও দলগত এই তিনটি ইভেন্টে এবারের জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন শতাধিক বিশেষভাবে সক্ষম খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৮   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ