দৌলতখানে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥

ভোলার দৌলতখানে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। পুড়িয়ে ফেলা অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা বলে জানা গেছে। বৃহ¯পতিবার উপজেলার রাধাবল্লভ চৌকিঘাট মেঘনার তীর সংলগ্ন এলাকায় নিয়মিত মোবাইল টহলের সময় পরিত্যক্ত অবৈধ এ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী।

পরে দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জিয়াউল আহসান ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ দাস ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত ওই কারেন্ট জাল মেঘনার তীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

নৌবাহিনীর কমান্ডার লে. রাশেদ জানান, নৌবাহিনীর নিয়মিত মোবাইল টহলের সময় মেঘনার জেলেদের মাছ শিকারের অবৈধ ও নিষিদ্ধ এই কারেন্ট জাল জব্দ করা হয়। পরে থানায় এবং মৎস্য অফিসে ফোন করা হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে তবে কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৬   ১৫২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার
ভোলায় বিএনপি নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ



আর্কাইভ