সাংবাদিক আরিফ লিটন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, চাইলেন দোয়া

প্রচ্ছদ » ভোলা সদর » সাংবাদিক আরিফ লিটন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, চাইলেন দোয়া
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

Mytv এর ভোলা জেলার সাংবাদিক আরিফ হোসেন লিটন গুরুতর অসুস্থ হয়ে ভোলা ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ভর্তি আছেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুর রোডস্থ বাসায় বাথরুমে পরে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরে ডাঃ শরীফ আহমেদ নিবির পর্যবেক্ষনে থাকেন। পরে সন্ধ্যায় মাথার আঘাত বাড়ায় তাকে ভোলা ডায়াগনস্টিক সেন্টার নিয়ে সিটিস্কেন করানো হয়।

ডাক্তারের পরামর্শে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করলেও এখনো রোগ নির্ণয় নিশ্চিত হয়নি। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে তার বড় ভাই কাউন্সিলার মিজান জানান।

সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন। সম্প্রতি তার করা মানবিক রিপোর্ট “বাবা অন্ধ তাই না খেয়ে দিন কাটছে সন্তানদের” ও বাবা মা’রা যাওয়ায় না খেয়ে দিন কাটাচ্ছেন সন্তানেরা | Mytv করা শিরোনামে দুটি নিউজ বেশ সাড়া জাগিয়েছে। এছাড়াও তিনি ভোলার নদী ভাঙ্গন, রাজনৈতিক নিউজ খেলার নিউজ সহ ভোলার গ্যাস আন্দোলন সহ নানা বিষয়ে রিপোর্ট করেন। এদিকে সাংবাদিক আরিফ হোসেন লিটন অসুস্থ হওয়ার খবরে ভোলার গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন তাকে দেখার জন্য। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান গণমাধ্যম কর্মীরা। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এছাড়াও ভোলাতে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০২:৩০   ৫৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ