হাফিজ ইব্রাহিমের সন্ত্রাসীদের দৌরাত্মের প্রতিবাদে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » হাফিজ ইব্রাহিমের সন্ত্রাসীদের দৌরাত্মের প্রতিবাদে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



 ---

স্টাফ রিপোর্টার॥

জুলাই বিপ্লবের পর থেকে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার চিহ্নিত সন্ত্রাসীদের দৌরাত্ম, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর এম আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারণার উদ্দেশ্যে আমার গ্রামের বাড়িতে গেলে আমার গাড়িবহরে হামলা চালানো হয়, নেতাকর্মীদের মারধর করা হয়। মোটরসাইকেল ছিনতাই করা হয়। এমনকি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় আমাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব ঘটনার মদদ দিচ্ছেন। স্থানীয় মফিজ হাওলাদার অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, এখন হাফিজ ইব্রাহিমের ডানহাত হিসেবে বিএনপির বড় নেতা দাবি করে আমার নামে জনগণের মাঝে অপপ্রচার চালাচ্ছেন। আমার বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে আমার নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, এমনকি সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নামে স্লোগান দিয়েও আমার ও আমার নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনও কোন আসামি আটক করা হয়নি।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর এম আলম নিজেকে বিএনপির ত্যাগী নেতা দাবি করে বলেন, “আমি আমার গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট সমাধান প্রত্যাশা করছি। জনগণের কাছে আমি এর সঠিক বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জোরদাবি করছি।

---

সংবাদ সম্মেলনের পর কাচিয়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, এলাকায় সম্প্রতি রাজনৈতিক কোন্দল বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় কৃষক সেলিম(ছদ্মনাম) বলেন, আমরা ভয়ে রাতে ঘর থেকে বের হতে পারি না। রাজনৈতিক লোকজনের বিরোধের কারণে গ্রামে অশান্তি তৈরি হচ্ছে।

একই এলাকার গৃহিণী রওশন আরা বেগম(ছদ্মনাম) বলেন, আমাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে। রাস্তাঘাটে ঝগড়া-বিবাদ, মারামারি লেগেই থাকে।

এ ছাড়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়ায় দোকানপাট আগেভাগেই বন্ধ করতে হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। ভোলা-২ আসন তথা বোরহানউদ্দিন দৌলতখান উপজেলায় রাজনৈতিক দ্বন্দ্বকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্তক্ত সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এর সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি দেশের বাহিরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে মামলার বিষয় জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান জানান, মামলার তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৩   ৮৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ