লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রচ্ছদ » রাজনীতি » লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



---

শাহীন আলম মাকসুদ, লালমোহন ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, বিএনপি নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই সফলতার গল্প ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। ভোলা-০৩ আসন থেকে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠানোই এখন প্রধান লক্ষ্য।

বাংলাদেশ সময়: ০:৪৬:২২   ১২০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজনীতি’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
দৌলতখানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
ভোলায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
ভোলায় খেলাফত মজলিস ইফতার মাহফিল ও আলোচনা সভা
ভোলায় ‘বদর দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন ইফতার মাহফিল অনুষ্ঠিত



আর্কাইভ