৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সড়ক বিভাগ ভোলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করলো বাড়তি দাপ্তরিক কাজ

প্রচ্ছদ » ভোলা সদর » ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সড়ক বিভাগ ভোলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ করলো বাড়তি দাপ্তরিক কাজ
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীগণ নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি এক ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দাপ্তরিক কর্যক্রম পরিচালনা করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সড়ক বিভাগ ভোলার সকল ডিপ্লোমা প্রকৌশলীগণ নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি দায়িত্ব পরিচালনা করেন।

ডিপ্লোমা প্রকৌশলীগণ বলেন, দেশের অগ্রগামী খাতকে দুর্বল করার অপচেষ্টায় সম্প্রতি কয়েকটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন নামীয় ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রদান করে আসছে। তাদের কল্পনা প্রসূত দাবি ও বিভ্রান্তিকর মন্তব্য সাধারণ মানুষের মাঝে অস্থিরতা ও উদ্ভেগ সৃষ্টি করছে যা অত্যন্ত দুঃখজনক। এহেন পরিস্থিতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক বিভাগ, ভোলার সকল ডিপ্লোমা প্রকৌশলীগণ নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি এক ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দাপ্তরিক কর্যক্রম পরিচালনা করেছি।

বাংলাদেশ সময়: ০:৪৫:০১   ৪৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ