তজুমদ্দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার তজুমদ্দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়। উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের আহবায়ক জুয়েল রায়হান ও সদস্য সচিব আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত সকল গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক অমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

---

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, ঐক্য, প্রগতি ও তারুণ্যের অঙ্গীকার নিয়েই বিএনপি আজও জনগণের পাশে আছে। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বক্তারা আরও বলেন, বিএনপি হলো দেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৪৪:১৫   ১৭৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন
তজুমদ্দিনে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র গ্রেফতার
তজুমদ্দিনে অপরাধের সম্রাজ্য গড়ে তোলা এক ডাকাত ফ্যামিলি?
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এলাকায় তোলপাড়
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি অফিসের বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জাতীয় ফল মেলার উদ্বোধন
তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২



আর্কাইভ