
স্টাফ রিপোর্টার ॥
ভোলার মেঘনা নদীতে সিরামিক কারখানার এক হাজার ৮০০ টন কাঁচামাল নিয়ে কোস্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি-১ নামের একটি মালবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩জন নাবিককে স্থানীয় জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।
গত শনিবার ভোররাতে পর সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে অন্য আরেকটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে গেলে ডুবতে শুরু করে। রোববার পুরোপুরি ডুবে যায়।
এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। জাহাজের স্টাফরা জানান নদীতে তীব্র স্রোতের কারনে উদ্ধারকাজ শুরু ব্যাহত হচ্ছে। এতে নদীতে আটকে থাকা ১৫ কোটি টাকার কাঁচামালসহ জাহাজটির পুরো মালামাল ঝুঁকিতে রয়েছে।
এমভি রেক্সগ্লোরি-১জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল।
জাহাজের কর্মচারীরা জানিয়েছেন, বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়েছে। তাঁরা উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজ বিপদমুক্ত করার উদ্যোগ নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো সরকারি দপ্তর জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এমভি রেক্সগ্লোরি-১ জাহাজটি সিরামিক কাঁচামাল বোঝাই করে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। এরপর রোববার ভোরে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতান বকর নামের অপর একটি জাহাজের ধাক্কায় রেক্সগ্লোরির তলা ফেটে যায়। তখন থেকেই ধীরে ধীরে সেটি ডুবে যায়।
মঙ্গলবার বিকেলে দেখা যায়, জাহাজটির প্রায় ৮০ভাগই পানির নিচে। কেবল মাস্তুল ও মাস্টার ব্রিজের কিছু অংশ দৃশ্যমান। নদীতে জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে দ্রুত ব্যবস্থা না নিলে মালামাল ও জাহাজ উভয়ই চিরতরে হারানোর আশঙ্কা রয়েছে।
জাহাজটিতে থাকা সিরামিক কো¤পানি মীর সিরামিকসের প্রায় ১ হাজার ৮০০ টন কাঁচামালের আনুমানিক মূল্য ১৫ থেকে ২০ কোটি টাকা।
এদিকে বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অচিরেই উদ্ধার কাজ শুরু করা হবে।
বাংলাদেশ সময়: ০:৫২:০৫ ৯১৭ বার পঠিত