ভোলায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিলেন ডিসি আজাদ জাহান

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিলেন ডিসি আজাদ জাহান
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের ঘোষনা মতে আগামী ফেব্রুয়াী ২০২৬ এ হতে যাচ্ছে দেশের ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বান। আর সে লক্ষেই ভোলা জেলা আনসার ও ভিডিপি সারা দেশের সাথে এক যোগে শুরু করল অস্ত্রধারী আনসারদের প্রশিক্ষণ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোলা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান প্রশিক্ষণে উপজেলা আনসারদের মৌলিক প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান।

১৪ দিনের প্রশিক্ষণ কোর্সের ৮ম দিনের ক্লাসে প্রবেশ করেই উপস্থিত আনসার সদস্যদের গত এক সপ্তাহের প্রশিক্ষণলব্ধ জ্ঞাণ ও দায়ীত্ববোধ যাচাই করেন ডিসি আজাদ জাহান।

এসময় আনসার সদস্যদের বলেন,”আপনারা সর্বদাই জনগনের নিরাপত্বার দায়ীত্বে নিয়োজিত থাকবেন। কেননা, নির্বাচন, ঝড় জলোচ্ছাস, মারামারি, ত্রান বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগসহ যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে শুধুমাত্র সাধারন মানুষের জানমালের নিরাপত্বা দেয়ার জন্যই সরকার আপনাদেরকে নিয়োগ দিয়ে থাকন। তাই আজকের এই প্রশিক্ষণ আসন্ন জাতীয় নির্বাচনসহ সমাজের সকল ক্ষেত্রেই আপনারা কাজে লাগাতে পারবেন বলে আমার বিশ্বাস’।

এ সময় আনসার ভিডিপির ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন বলেন, ‘দেশ এখন নির্বাচনের মহাসড়কে। তাই বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষে স¤পূর্ণ নতুন সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যেখানে আজ প্রশিক্ষক্ষণ প্রদান করেন মাননীয় জেলা প্রশশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান’।

কেননা”ভোলা জেলায় এখন পর্যন্ত নির্ধারিত ৫৫৬ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে নির্বাচন চলাকালিন ১৩জন আনসার নিয়োগ দেয়া হবে। যাদের মধ্যে ৩ জন থাকবেন অস্ত্রধারী।

অস্ত্রধারী প্রত্যেক আনসারের কাছে ৬ রাউন্ড গুলিসহ একটি শর্টগান থাকবে। যা তারা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট বা উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশক্রমে ফায়ারিং করতে পারবেন। তাই এসব অস্ত্রধারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়ীত্ব পালনের জন্য সার্বিকভাবে প্রস্তুত করে তোলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এরুপ প্রশিক্ষণ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

উল্লেখ্য দুই সপ্তাহ (১৪দিন) ব্যাপী চলা প্রশিক্ষণের প্রথম ধাপে ১০৩জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। এভাবে ৮টি ধাপে প্রয়োজনীয় সংখ্যক আনসারদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় ভোলা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার প্রবীর কুমার রায় ও টিআই মিঠুন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫০:০৫   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা
সংরক্ষিত নারী আসনে ভোলায় জনগণের আস্থা খালেদা খানম
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ



আর্কাইভ