ধর্ষণ হুমকির প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রচ্ছদ » ভোলা সদর » ধর্ষণ হুমকির প্রতিবাদে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



---

জিদান আনাবীর, ক্যাম্পাস প্রতিনিধি ॥

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধষর্ণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেত্রীদের হেনস্থা এবং সাইবার বুলিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যা¤পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ, সদস্য আব্বাস হোসেন তানজিল, ছাত্রদল নেতা আবদুস সামাদ, জাকারিয়া আরিফ, সাকিব হোসেন শাখাওয়াত, আব্দুল্লাহ আল জিসান, মোহাম্মদ রাজু, জিদান আনাবীরসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাবেশে বক্তারা বলেন, কলেজ ক্যা¤পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। তাদেরকে সাইবার বুলিংক করা হচ্ছে। এমনকী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রিটকারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়েছে।

শিবিরের এই কার্যক্রম ক্যা¤পাসের পবিত্রতা ক্ষুণœ করেছে।

ছাত্রদল নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন, সোনার বাংলায় ধর্ষকদের কোনে ঠাঁই হবে না। কিন্তু, দুঃখের বিষয় কলেজ প্রশাসন এবং সরকার এসব অপরাধের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০:৪৯:২৪   ৯৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন ভোলা কলেজ শাখার সম্মেলন ও ইফতার মাহফিল‎



আর্কাইভ