ভোলায় কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোহাম্মদ হিজবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপক (কর্মসূচি) মোঃ আলাউদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উপ-পরিচালক মোঃ আবুবকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিজেইউএস-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর করার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি গ্রুপ সদস্যদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান।

বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কমিউনিটি গ্রুপগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা গেলে প্রান্তিক জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।

দিনব্যাপী এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ০:৪৮:৪৪   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ