মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রচ্ছদ » নারী ও শিশু » মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে। নিহত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফিরোজের কণ্যা শিশু মোসাঃ সাদিয়া।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়ন্তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৭:৪৪   ৭১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে তালাকপ্রাপ্তা স্ত্রীর পাওনা না দিয়ে ১৭টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বাউফলে বোরহানউদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নৃশংস মারধর, স্বর্ণালঙ্কার লুট
চরফ্যাশনে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে
ইলিশায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
চরফ্যাশনে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, মরদেহ রেখে পাললো স্বামী
ধর্ষণ চেষ্টার বিচার নিয়ে থানায় যাওয়ায় মারধর, ভিক্টিমসহ আহত ৩
মাদ্রাসার গাফিলতির ফলে শিশু শিক্ষার্থীর মৃত্যু
ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বাদীর বিষপান



আর্কাইভ