
আজকের ভোলা রিপোর্ট ॥
জেলা তথ্য অফিস ভোলা’র আয়োজনে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোলা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতা উপলক্ষে সড়ক প্রচার করা হয়। প্রায় ২০ বছর পরে বিটিভিতে আবারো শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। আপনার সন্তানকে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে প্রতিভা বিকাশের সুযোগ করে দিন। নতুন কুঁড়ি প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনেকে টেলিভিশন, চলচ্চিত্র, নাট্য শিল্প ও সঙ্গীতে সুন্দর ক্যারিয়ার গড়েছেন। নতুন কুঁড়ি-২০২৫ এ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ আগস্ট ২০২৫ থেকে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd
থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ বছর মোট ৯টি বিষয়-এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যথা: ১. অভিনয় , ২. আবৃত্তি , ৩. গল্প বলা বা কৌতুক, ৪. সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, ৫. দেশাত্মবোধক গান বা আধুনিক গান, ৬. রবীন্দ্রসংগীত, ৭. নজরুলসংগীত, ৮. লোকসংগীত এবং ৯. হামদ-নাত।
প্রতিযোগিদের বয়সসীমা ‘ক’ শাখা: ৬-১১ বছর ‘খ’ শাখা: ১১-১৫ বছর। সারাদেশে ১৯টি অঞ্চলে শিল্পকলা একাডেমি কেন্দ্রে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-২, সিলেট, রংপুর-১ ও -২, রাজশাহী-১ ও -২, খুলনা-১, -২, -৩, বরিশাল-১,-২, চট্টগ্রাম-১,-২,-৩,-৪ ইত্যাদি। প্রাথমিক বাছাই উত্তীর্ণ প্রতিযোগীররা বিভাগীয় বাছাইয়ে অংশগ্রহণ করবেন। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় ০২ থেকে ০৬ নভেম্বর ২০২৫ এর মধ্যে।
বাংলাদেশ সময়: ০:৪৬:১৫ ৩৬১ বার পঠিত