দৌলতখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ডিজিটাল জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করলে মিলবে সেই টিকা

প্রচ্ছদ » দৌলতখান » দৌলতখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ডিজিটাল জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করলে মিলবে সেই টিকা
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



---

মোঃ আবির হোসাইন, দৌলতখান ॥

ভোলার দৌলতখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উপজেলা কোঅর্ডিনেশন মিটিং অন টিসিভি ক্যাম্পেইন বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তিরানী কৌরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যা¤েপইন প্রোগ্রামে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন আবির ও রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান জানান, এটিকা খুবই নিরাপদ। টাইফয়েট, কনজুগেট, ও ভ্যাকসিন নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান ও অভিভাবক নিজ নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করবেন। দৌলতখান উপজেলায় টার্গেট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ হাজার ১ শত ৪৪ জন শিক্ষার্থীদেরকে এ টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে। চলবে ১৮ কর্ম দিবস পর্যন্ত। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী আট কর্ম দিবসে কমিউনিটিতে টিকা দেয়ার কার্যক্রম চলবে। উপজেলা ব্যাপী ক্যা¤েপইনে টিকাদানে ৮১ জন কর্মী, ২৭ জন প্রথম সারির তদারককারী ও ৮ শত ১০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০:৪৪:২৫   ৭৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম জমা
বাংলা টিভির প্রতিনিধি মামুন এর পিতার ইন্তেকাল
দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ
বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
দৌলতখানে চর দখল নিয়ে গোলাগুলি পুলিশসহ আহত-৪ ॥ থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা
দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন
গণসংবর্ধনায় সিক্ত ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম
দৌলতখানে চরের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন
দৌলতখানে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ