ভোলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

প্রচ্ছদ » জেলা » ভোলায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা সদরের কালীনাথ রায়ের বাজার বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ ও সাধারণ স¤পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সমবেত হন।

পরে, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১:৪৭:০৭   ৯৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান
গো-খাদ্যের চড়া দামে লাভ নিয়ে শঙ্কায় খামারিরা
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ​নদী ভাঙন ও ড্রেজার আতঙ্ক: অস্তিত্ব সংকটে তেঁতুলিয়া তীরের বাসিন্দারা
ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’



আর্কাইভ