ভোলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রচ্ছদ » জেলা » ভোলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

তানজিল হোসেন ॥

অসহায় শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার স্বার্থে জেলা প্রশাসকের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অদ্য ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অসহায় হতদরিদ্রের মাঝে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবং এসমস্থ সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সমাজের অবহেলিত জনগোষ্ঠী। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান দুই জন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার উপহার দেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, এ পর্যন্ত অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে আর-ও ৬০ জনের মাঝে এ হুইলচেয়ার বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় আর-ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আর-ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত ৬ মাসে জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্তত আড়াই হাজার অসহায় হতদরিদ্র মানুষকে সরকারি ও বেসরকারী অর্থায়নে নানা ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪৬:২৫   ১০১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
লালমোহনে মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৫
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়
ভোলার ক্লিনিক-ডায়াগনস্টিকে বাড়ছে নবজাতক ও প্রসূতি মৃত্যুর মিছিল



আর্কাইভ