মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারীসহ ৮টি গরু ও মহিষের মৃত্যু হয়

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় বজ্রপাতে কাঁকড়া শিকারীসহ ৮টি গরু ও মহিষের মৃত্যু হয়
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় কাঁকড়া শিকারের সময় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারি মৃত্যুবরণ করে। এছাড়াও বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের আঘাতে ৮টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীর চরে কাঁকড়া শিকারের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। এই সময় উপজেলার সর্বত্র আধাঘন্টা ব্যাপি বজ্রপাতে ৮টি গরু ও মহিষের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত কাঁকড়া শিকারি হলেন, উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের হিন্দু আবাসনের বাসিন্দা জীবন দাস (৫০)।

অপরদিকে বজ্রপাত পড়ে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ইয়াসিন ও জাকিরে ২টি গরু, হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিনের ৩টি গরু, একই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একটি মহিষ, কলাতলী ইউনিয়নের একটি মহিষের মৃত্যু হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকাড়ী ও গরু-মহিষের মৃত্যুর থবর পাওয়া গেছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাত পড়ে একজনের মৃত্যুসহ গরু-মহিষের মৃত্যুর হয়।

বাংলাদেশ সময়: ১:৪৫:৪৮   ৮৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী আটক, জেল হাজতে প্রেরণ
মেঘনা নদীতে বিকল বোটসহ ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্টগার্ড
বেশি দামেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভে মনপুরায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গ্রাহকদের
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
মনপুরায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চোখের ছানি অপারেশন
মনপুরা পিআইও বরিশালে গ্রেপ্তার
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
তজুমদ্দিন-মনপুরা নৌরুটে যাত্রীসহ স্কুল ফিডিংয়ের পণ্য বোঝাই ট্রলার ডুবি



আর্কাইভ