ভোলায় র‌্যাবের হাতে কথিত জ্বিনের বাদশা আটক

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় র‌্যাবের হাতে কথিত জ্বিনের বাদশা আটক
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসির ৫৩ লাখ টাকা প্রতাণার মামলায় কামাল মীর (৪৮) নামে কথিত এক জ্বিনের বাদশাকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি জানান, পারিবারিক সমস্যার সমাধান করিয়ে দেয়ার নামে পরিচয় গোপন করে প্রতারক কামাল জ্বিনের বাদশা পরিচয়ে বিজ্ঞাপন দিয়ে প্ররতারনা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় চট্রগ্রামের ফটিকছড়ি এলাকার প্রবাসি দিদারুল আলমের সাথে মোবাইল ফোনে জ্বিনের বাদশা পরিচয়ে ফাঁদ পাতেন। ভুক্তভেগীর সকল সমস্যার সমাধান করার কথা বলে বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী চট্রগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে গত ১৭ মে ফটিকছড়ি থাকায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-৮ ভোলা ক্যা¤েপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোলার কোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কথিত জ্বিনের বাদশা কামাল মীরকে আটক করে। আটককৃত জ্বিনের বাদশা প্রাথমিক জিজ্ঞসাবাদে প্রতারণার দায় স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চল বলেও জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১:৪৫:০৮   ১৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ