ভোলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনকে ঋণের চেক বিতরণ

প্রচ্ছদ » জেলা » ভোলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে ১০০ জনকে ঋণের চেক বিতরণ
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতিদের উপজেলা প্রকল্প এর আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে ২ লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভোলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র খামারি ও দুধ উৎপাদনকারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দুধ উৎপাদন বৃদ্ধিতেও আসবে গতি।

---

চেকপ্রাপ্ত উপকারভোগীরা জানান, এ ঋণের অর্থ দিয়ে তারা গরু পালন ও দুধ উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারিত করবেন, যা তাদের সংসার চালাতে বড় সহায়ক হবে।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, উপজেলা প্রাণিস¤পদ অধিদপ্তর ভোলার মোঃ শাহিন মাহমুদ, জেলা সমবায় কার্যালয় ভোলার উপ-সহকারী নিবন্ধক আব্দুল লতিফসহ সমবায় কার্যালয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৪৪:৩০   ৫৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ