ভোলা সরকারি কলেজে ফরম ফিলাপের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজে ফরম ফিলাপের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



---

আল আমিন ॥

সোমবার (০১ লা সেপ্টেম্বর) সকালে ভোলা সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি টীম ভোলা সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ বরাবর ফরম ফিলাপের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীরা জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। এটি আমাদের মতো সকল মধ্যবিত্ত ও নিু মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

অনেক শিক্ষার্থীর পক্ষেই অতিরিক্তি এই ফি পরিশোধপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করা অসম্ভব। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। স¤পূর্ণ অযৌক্তিক, শিক্ষাবান্ধব বিরোধী ও অন্যায্যভাবে আরোপিত এই অতিরিক্ত ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারপূর্বক নিুে বর্ণিত আমাদের ১১ টি দাবি মেনে নেয়ার জন্য পেশ করা হল।

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২. শিক্ষাবান্ধব ও শিক্ষার্থীদের সামর্থ্য বিবেচনা করে ন্যায্যতার ভিত্তিতে ফি নির্ধারণ করতে হবে। ৩. অতিরিক্ত চার্জ করে এ ধরনের অযৌক্তিক আর্থিক নিপীড়ন বন্ধ করতে হবে। ৪.মানোন্নয়ন ফি’র পরিমাণ সর্বোচ্চ ৩০০ টাকা করতে হবে। ৫. ফলাফল পুনঃনিরীক্ষন ফি ১০০ টাকার বেশি করা যাবে না। ৬. সার্টিফিকেট সংগ্রহের ফি সর্বোচ্চ ২০০ টাকা করতে হবে। ৭. শিক্ষার্থী অনুপাতে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য যথাযথ আর্থিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করতে হবে। ৮.৬০% উপস্থিতি নিশ্চিতকরণে পর্যাপ্ত শিক্ষক, যানবাহন, আবাসন ব্যবস্থা এবং ক্লাস রুমের ব্যবস্থা করতে হবে। ৯. শতবর্ষী ও অর্ধশতবর্ষী কলেজগুলোর অবকাঠামোর উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষার্থী অনুপাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। ১০. শিক্ষার্থীদের শিক্ষাখরচ বাবদ মাথাপিছু বার্ষিক ব্যয় বৃদ্ধি করতে হবে। ১১. বিজ্ঞান বিভাগসহ সকল বিভাগের জন্য ল্যাবের আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মো. মেহেদী হাসান (ভূগোল ও পরিবেশ), মো. তানজিল (ভূগোল ও পরিবেশ), মো. ফখরুল ইসলাম (মৃত্তিকা বিজ্ঞান), মো. হাসান (পদার্থ বিজ্ঞান), মো. তামিম (অর্থনীতি), জয় (গণিত) প্রমূখ।

বাংলাদেশ সময়: ১:৪১:১৫   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার হাফিজ
স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
আঞ্জুমান মফিদুল ইসলাম ভোলার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন
ভোলায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইফতার অনুষ্ঠিত
ভোলায় জ্বালানী তেলের সংকট, বিপাকে ভোক্তারা
ভোলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



আর্কাইভ