ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রচ্ছদ » জেলা » ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) নার্সিং এন্ড মিডওয়াইফাই কলেজের হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা সিভিল সার্জন ডা: মু: মনিরুল ইসলাম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচী এন্ড লিগ্যাল) এডভোকেট বিথী ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিকেএসএফ’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (প্রাথমিক স্বাস্থ্যসেবা) শেখ সুলতান মোহাম্মদ হেজবুল্লাহ, নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ নন্দা রাণী দাস, নার্সিং এন্ড মিডওয়াইফাই কলেজের ইন্সট্রাক্টর মো: আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মো: মিঠুন মন্ডল। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, এফডিএ, কোডেক, ওয়েফ ফাউন্ডেশনের ২৫ সিএনএইচপি অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫   ১০১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ