ইলিশায় শারাফাত করিম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ইলিশায় শারাফাত করিম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার ॥

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে দূরে সরিয়ে রাখতে ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে শারাফাত করিম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইলিশা জংশন রিলেশন ও জংশন আর্দশ ¯েপার্টিং ক্লাবের আয়োজনে গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ইলিশা ইউনিয়নের ইউরোপের আদলে নাম রাখা দল রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ফাইনালে অংশ নেয়।

১ ঘন্টার ফাইনাল খেলায় এতে ২-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যা¤িপয়ান হওয়ার গৌরব অর্জন করেন। রিয়াল মাদ্রিদের পক্ষে জয় সূচক গোল করেন অধিনায়ক হাবিব ও বিল্লাল। বার্সেলোনার পক্ষে গোল করে ব্যবধান কমান লিখন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন হালিম খাতুন গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম।

---

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ভোলা জেলার এম মাকসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ চৌকিদার, আসিফ ইউসুফ, মোহাম্মদ শাহাবুদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইলিশা জংশন রিলেশন শারাফাত করিম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট আব্বায়ক আবুল হাসান

সিনিয়র যুগ্ম-আব্বায়ক মোঃ খালেদ মোশারফ, সদস্য সচিব জসিম উদ্দিন মাতাব্বর, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বাবুল, মো. ইসমাইল স্যার, মো. আবুল কাশেম ও সাংবাদিক ইউছুফ। টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের বিল্লাল ও টুর্নামেন্ট সেরা হয়েছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক হাবিব। এসময় শারাফাত করিমের সন্তানদেরকে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ফুটবল খেলা থেকে অবসর নেওয়ায় শান্ত সর্দারকে সম্মান সূচক বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। টুর্নামেন্টে ৮ দল এতে অংশ নেয়।

এসময় অতিথিরা বলেন, এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে। যাতে তরুণরা বেশি বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হয়। যারা এই টুর্নামেন্টের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানায় অতিথিরা। আগামী দিনে আরো বড় আয়োজন করার ঘোষণা দেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০:১৪:৪৬   ১০২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ