ভোলায় সচেতনতা বৃদ্ধিতে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রচ্ছদ » জেলা » ভোলায় সচেতনতা বৃদ্ধিতে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে দিনব্যাপী এ বর্ণাঢ্য পুষ্টি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠঅনের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই মেলার আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস’র উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর। স্থানীয় সমাজসেবক মোঃ মালেক মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীদের জন্য পুষ্টিকর উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই মেলায় সচেতনতামূলক পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত বার্তা সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৪   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ