ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



---

স্টাফ রিপোর্টার॥

ভোলায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের এক নেতাকে। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (৩০)। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহরের কালিবাড়ী রোড নবী মসজিদ এলাকার বাসিন্দা, বশির আহমেদ মাস্টারের ছেলে। শুক্রবার রাতে এ হত্যাকা- ঘটে। নিহতের তথ্য নিশ্চিত করছেন ভোলা সদর থানার পুলিশ।

পিতা বশির আহমেদ মাস্টার জানান, রাতে একসাথে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে তিনি গেইটের সামনে ছেলের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আরিফের মাথার সামনে ও পিছনে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের ক্ষত দেখা গেছে। এছাড়াও ডান হাতের কবজির রক কাটার চিহ্ন দেখা দেখে।

একমাত্র ছেলের হত্যার বিচার চেয়ে শোকে সেন্স হারিয়ে ফেলেন সাইফুল্লাহ আরিফের বা ও মা।

নিহতের প্রতিবেশী জিহাদ হোসেন বলেন, আরিফ খুব ভদ্র এবং নম্র স্বভাবের ছেলে ছিল। রাজনীতি করলেও কখনো কাউকে কষ্ট দিতে দেখিনি। তাকে এভাবে হত্যা করা আমরা মেনে নিতে পারছি না। এই হত্যাকা-ে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করা হোক।

তবে স্থানীয়রা বলেন, আমরা চাই আরিফ হত্যার মূল রহস্য উদঘাটন হোক। সত্য বেরিয়ে আসুক। প্রকৃত অপরাধীকে অতিদ্রুত আইনের আওতায় আনা হোক। প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে বের করবে এটাই দাবী।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকা-ের মূল রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০:০৭:৩০   ৪১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
দুলারহাটে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
চরফ্যাশনে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি



আর্কাইভ